1. live@www.dailychattobani.com : দৈনিক চট্টবাণী : দৈনিক চট্টবাণী
  2. info@www.dailychattobani.com : দৈনিক চট্টবাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘটনার সময় আমি হাসপাতালে, তবুও মামলায় আসামি!—আজম খানের দাবি Protected: ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড পটিয়া ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাউজানে ফজলে করিম ও ফারাজ করিমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা বন্যায় ১৮ জনের মৃত্যু, ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

পটিয়া ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সুমন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
পটিয়া ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা
পটিয়া ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা




পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় পটিয়া ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে এবং করিম আহমেদ চৌধুরী বাড়ি ইসলামী ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় সদস্যদের আইডি কার্ড বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রায় ৮০০ মানুষের সমাগম ঘটে। আয়োজনে অংশ নেওয়া সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিক গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ শিহাব, মোহাম্মদ মাসুদ চৌধুরী সুমন, মোহাম্মদ কাইয়ুম উদ্দিন, আজাদ চৌধুরী, মোহাম্মদ এনাম ও মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

এ সময় ক্লাবের বর্তমান কার্যকরী কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন রাফি, সহ-সভাপতি মোহাম্মদ শওকত, মোহাম্মদ শরীফ, আব্দুল হাসনাত ও মোহাম্মদ রবিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজবাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু বড়ুয়া, মোহাম্মদ আব্দুল্লাহ,আসিফ, মোহাম্মদ ফাহিম ও সায়ন উপস্থিত ছিলেন। নারী সদস্যদের মধ্যে ঝিনুক, ইসরাত জাহান বকুল ও আবিদা সিদ্দিকাসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, রক্তের সংকট মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। একজন সুস্থ ও সক্ষম ব্যক্তি নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলে জরুরি সময়ে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ ছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে মানুষকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, মানুষের মধ্যে স্বাস্থ্য ও রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: Dream Shoot Media Center